আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত! বাংলায় কি ফের দুর্যোগের আশঙ্কা?

আন্দামান সাগরের কাছে আজ ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়বে কি না, এখনও স্পষ্ট নয়।

Share:

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর ২০২৬: শীতের আমেজ বাড়তেই এবার বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা! রবিবার, ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর প্রভাবে আগামী ৩০ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ডিসেম্বরের শুরুতে আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকে নজর রাখছেন আবহবিদরা।

তবে এখনই বাংলায় বড়সড় দুর্যোগের আশঙ্কা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নতুন নিম্নচাপের সরাসরি প্রভাব আপাতত পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা কম। আগামী কয়েকদিন রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

কেমন থাকবে বাংলার আবহাওয়া?

উত্তুরে হাওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ বজায় থাকবে। সকালে কয়েকটি জেলায় হালকা কুয়াশা দেখা যেতে পারে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা। আগামী দু’দিনে বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তা বেড়ে ১৯ ডিগ্রি পর্যন্ত হতে পারে। আপাতত আগামী সাতদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে পূর্বাভাস।

নিম্নচাপ কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে?

আবহাওয়া দফতরের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকলেও ২ ডিসেম্বরের দিকে গভীরতর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা কম। তাই এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই।