ফলতায় তৃণমূল প্রার্থীর নাটকীয় সিদ্ধান্ত! ভোট থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গির খান, নয়া মুখ কে?

ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের ভোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। কে হচ্ছেন নয়া প্রার্থী?

Share:

ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ ডায়মন্ড হারবারের ফলতায় আসন্ন পুনর্নির্বাচন ঘিরে চাঞ্চল্য। প্রচারের শেষ দিনে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করায় রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ফলতার উন্নয়নের স্বার্থে এবং সাধারণ মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ায় ইভিএম-এ জাহাঙ্গির খানের নামই তৃণমূলের প্রতীকের পাশে থাকবে। এই আকস্মিক পদক্ষেপে শাসক দল তৃণমূল কংগ্রেসের অস্বস্তি যে বেড়েছে, তা বলাই বাহুল্য। আইনিভাবে প্রার্থীর এই সরে দাঁড়ানোয় কোনো সাংবিধানিক মূল্য নেই।

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, নির্দিষ্ট সময়ের পর কোনো প্রার্থী নাম প্রত্যাহার করতে পারেন না। ফলতায় ব্যালট পেপার ও ইভিএম প্যানেল চূড়ান্ত হয়ে যাওয়ায় ভোটের দিন জাহাঙ্গির খানের নামই দেখা যাবে। তবে, প্রার্থীর এই অপ্রত্যাশিত পদক্ষেপের প্রভাব শেষ পর্যন্ত ভোটবাক্সে কতটা পড়বে, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে দলের অন্দরে নতুন প্রার্থীর নাম নিয়েও আলোচনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।