ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর : কলকাতায় পানীয় জলের সংকট আরও গভীর হচ্ছে। গার্ডেনরিচ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে যে মিষ্টি জল ঢোকার কথা ছিল তা পৌঁছাচ্ছে না সঠিকভাবে। বর্তমানে কলকাতার ১০০ নম্বর ওয়ার্ডের নাকতলা, রামগড় এবং আশপাশের এলাকার বাসিন্দারা পানীয় জলের জন্য সমস্যায় পড়ছেন। ১০০ নম্বর ওয়ার্ডে থাকা গার্ডেনরিচ প্লান্টের জল ব্যবস্থা মোটেও সন্তোষজনক নয়।
কলকাতা থেকে সরাসরি কুয়ালালামপুর এবং ব্যাংককঃ বিদেশ যাত্রার নতুন সুবিধা
স্থানীয় বাসিন্দাদের জল নিয়ে নানা সমস্যা
এখনো পর্যন্ত, মাত্র দশ শতাংশ বাসিন্দার বাড়িতে পানীয় জল পৌঁছাচ্ছে। বাকি বাড়িগুলিতে এই পরিষেবা প্রায় অব্যাহত। জল সরবরাহের জন্য মাটির নীচে পাম্পের সাহায্যে জল তোলা হয় এবং পরবর্তীতে বাড়তি জল মিশিয়ে তা বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হয়। তবে মাঝে মাঝে পাম্পগুলির ত্রুটির কারণে জল সরবরাহে বিঘ্ন ঘটে যার কারণে স্থানীয় বাসিন্দাদের জল নিয়ে নানা সমস্যা মুখোমুখি হতে হয়।কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগ জানায়, ১০০ নম্বর ওয়ার্ডে মোট ২৭টি পাম্প রয়েছে যা এই এলাকার জল সরবরাহের জন্য দায়ী। কিন্তু, প্রায়ই পাম্পগুলির কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে, বাসিন্দাদের জল না পাওয়ার সমস্যা দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, মাসে অন্তত পাঁচবার তারা এই সমস্যার মুখোমুখি হন।
লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল পাঁচ চিকিৎসকের
তবে এক বড় সমস্যা রয়েছে। ১০০ নম্বর ওয়ার্ডে পর্যাপ্ত জায়গার অভাব থাকায় নতুন পাম্পিং স্টেশন নির্মাণে কিছুটা বাধা সৃষ্টি হচ্ছে। তবে পুরসভা জানিয়েছে, ইতিমধ্যেই দু’টি ফাঁকা জায়গা চিহ্নিত করা হয়েছে, যেখানে পাম্পিং স্টেশন নির্মাণ করা হবে।
https://www.youtube.com/live/QfsHz3OAGpM?si=QZKhshya12GXNp1e








