ব্যুরো নিউজ, ২৪ মে ২০২৬ঃ মে মাসের শেষ সপ্তাহের ট্রেডিং সেশনগুলির জন্য একাধিক ব্রোকারেজ সংস্থা বেশ কয়েকটি স্টকে লগ্নির পরামর্শ দিয়েছে। নোমুরা, জেফেরিজ়, মতিলাল অসওয়াল, জেএম ফিনানশিয়াল, অম্বিত ক্যাপিটাল এবং নুভামা ইনস্টিটিউশনাল ইক্যুইটিজ়ের মতো নামী সংস্থাগুলি বিভিন্ন স্টক কেনার কথা জানিয়েছে। এই সমস্ত স্টকে কত বৃদ্ধি হতে পারে, তারও পূর্বাভাস দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে লাইফ ইনশিওরেসন্স কর্পোরেশন (LIC), যার টার্গেট প্রাইস ৯৬০ টাকা নির্ধারণ করেছে জেএম ফিনানশিয়াল, যা বর্তমান দর থেকে ২০ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত। অয়েল ইন্ডিয়ার স্টকে জেএম ফিনানশিয়াল ২২.৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। মেট্রো ব্র্যান্ডের স্টকে অম্বিত ক্যাপিটাল ৩০ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা দেখছে। ব্ল্যাকবাকের স্টকে সর্বোচ্চ ৬৪ শতাংশ পর্যন্ত রিটার্নের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এছাড়াও, অ্যাজাক্স ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ারে নুভামা ইনস্টিটিউশনাল ইক্যুইটিজ় ২৩ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা দেখছে। এশিয়ান পেইন্টসের স্টকে নোমুরা ২৫ শতাংশ এবং লেন্সকার্ট সলিউশনের স্টকে জেফেরিজ় ২২ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। জেএসডব্লিউ এনার্জির স্টকে জেফেরিজ় ৩১ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা দেখছে। ভারত ইলেক্ট্রনিক্সের স্টকে নুভামা ১৭ শতাংশ এবং টাটা গোষ্ঠীর টাইটান কোম্পানির শেয়ারে মতিলাল অসওয়াল ২৬ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। তবে, এই সময় অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। এই খবরটি শুধুমাত্র শিক্ষা ও সচেতনতার উদ্দেশ্যে প্রকাশিত।








