উৎসবের মরশুমে গাড়ি বিক্রিতে রেকর্ড! ৫৩% বাড়ল EV বিক্রি

উৎসবের মরসুমে দেশে রেকর্ড ৫৫.২৫ লক্ষ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। ফাদার রিপোর্ট অনুযায়ী, বৈদ্যুতিক গাড়ির বিক্রি ৫৩% বেড়েছে, যা বাজারের জন্য ইতিবাচক।

Share:

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর ২০২৬: উৎসবের মরশুমে গাড়ি কেনার ধুম! ভারতের অটোমোবাইল বাজারে তৈরি হল নতুন রেকর্ড। ৪২ দিনের উৎসবের মরশুমে দেশে মোট ৫৫.২৫ লক্ষ গাড়ি বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় বিক্রি বেড়েছে ২.২১ শতাংশ। তবে সবচেয়ে বড় চমক বৈদ্যুতিক গাড়ির বাজারে। এক ধাক্কায় ৫২.৬২ শতাংশ বেড়েছে EV বিক্রি।

ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনস (FADA)-এর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১১ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত এই বিক্রির হিসাব করা হয়েছে। এই সময়ে মোট বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ৫ লক্ষ ৯ হাজার ৬৬৭টি। কোনও একক উৎসবের মরশুমে প্রথমবার ৫ লক্ষের গণ্ডি পার করল EV বিক্রি।

বৈদ্যুতিক দু’চাকার গাড়ির বিক্রি বেড়েছে ৬১.১০ শতাংশ। বৈদ্যুতিক যাত্রীবাহী গাড়ির বিক্রিও বেড়েছে ৭২.৯১ শতাংশ। অর্থাৎ পরিবেশবান্ধব গাড়ির প্রতি ক্রেতাদের আগ্রহ দ্রুত বাড়ছে।

তবে সব বিভাগে ছবিটা সমান নয়। যাত্রীবাহী গাড়ির বিক্রি ৭.১৬ শতাংশ কমে হয়েছে ৭ লক্ষ ৪৮ হাজার ৬১৬টি। অন্যদিকে দু’চাকা, তিন চাকা ও বাণিজ্যিক গাড়ির বাজারে বৃদ্ধি অব্যাহত।

FADA-র মতে, এই গতি বজায় থাকলে ২০২৬ সালে দেশে মোট গাড়ি বিক্রি ৩ কোটির মাইলফলক ছুঁতে পারে।