ব্যুরো নিউজ, ২২ জুন ২০২৬ঃ পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬-এ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি সংরক্ষণে একগুচ্ছ বড় ঘোষণা করেছেন। রাজ্যের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে, শ্যামাপ্রসাদের জন্মদিন অর্থাৎ ৬ জুলাই থেকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, হুগলির বলাগড় ব্লকের জিরাটে অবস্থিত তাঁর পৈতৃক ভিটে সংস্কারের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেটিকে একটি স্মৃতি সৌধে রূপান্তরিত করা হবে।
সেখানে তাঁর নামে একটি আধুনিক গ্রন্থাগার এবং একটি পার্কও তৈরি করা হবে, যা রাজ্যের যুবসমাজকে অনুপ্রাণিত করবে। কলকাতার বুকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার একটি মূর্তি স্থাপনের কথাও ঘোষণা করা হয়েছে, যার ভূমি পুজো আগামী ৬ জুলাই অনুষ্ঠিত হবে। এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকার শ্যামাপ্রসাদের ঐতিহাসিক অবদানকে স্বীকৃতি দিতে চাইছে এবং তাঁর আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাইছে। বাজেটে এই ঘোষণাগুলি রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে বিশেষ সাড়া ফেলেছে।








