ব্যুরো নিউজ, ৪নভেম্বর ২০২৬:স্বাস্থ্য পরিষেবা থেকে পর্যটন, বিনিয়োগের নতুন সম্ভাবনা খুঁজছে পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো, পর্যটন শিল্প এবং কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার নতুন প্রস্তাব সামনে এল। গতকাল থমাস কুক (ইন্ডিয়া) লিমিটেডের প্রেসিডেন্ট এবং ফেয়ারফ্যাক্স ইন্ডিয়া চ্যারিটেবল ফাউন্ডেশনের সিইও আব্রাহাম আলাপাট্টের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রস্তাবিত ১০০টি ডায়ালাইসিস মেশিন বাস্তবায়িত হলে রাজ্যের বহু কিডনি রোগীর চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে যেসব পরিবারের পক্ষে নিয়মিত ডায়ালাইসিসের ব্যয় বহন করা কঠিন, তাঁদের জন্য সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এই ধরনের পরিকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, পর্যটন শিল্পের প্রসার এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও প্রতিনিধি দলের আগ্রহ তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গের ঐতিহাসিক স্থান, সাংস্কৃতিক ঐতিহ্য, পাহাড়, সমুদ্র, সুন্দরবন এবং বিভিন্ন পর্যটনকেন্দ্রকে ঘিরে নতুন সহযোগিতার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ তৈরির ক্ষেত্রেও এই উদ্যোগ সহায়ক হতে পারে।
এখন দেখার বিষয়, এই প্রস্তাব কত দ্রুত বাস্তবায়নের পথে এগোয় এবং রাজ্যের কোন কোন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এই ডায়ালাইসিস মেশিনগুলি বসানো হয়।
কারণ, উন্নয়নের প্রকৃত সার্থকতা তখনই, যখন তার সুফল পৌঁছয় সাধারণ মানুষের জীবনে। একজন কিডনি রোগীর কাছে একটি ডায়ালাইসিস মেশিন শুধু চিকিৎসার যন্ত্র নয়, সেটি বেঁচে থাকার লড়াইয়ে নতুন ভরসা।








