আলু রপ্তানিতে ৫০ টাকা করে ভর্তুকি, কৃষকদের উপর তৃণমূল জমানার অত্যাচারের স্মরণ মুখ্যমন্ত্রীর

রাজ্যের আলু রপ্তানিতে প্রতি কুইন্টালে ৫০ টাকা ভর্তুকি ঘোষণা মুখ্যমন্ত্রীর। কৃষকদের পাশে দাঁড়িয়ে এই যুগান্তকারী পদক্ষেপ সরকারের।

Share:

ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: রাজ্যের কৃষকদের জন্য এক যুগান্তকারী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি জানিয়েছেন, এবার থেকে রাজ্যের আলু বাইরে রপ্তানি করার জন্য প্রতি কুইন্টালে ৫০ টাকা ভর্তুকি দেবে সরকার। এর ফলে কৃষকরা তাঁদের উৎপাদিত আলুর ন্যায্য দাম পাবেন এবং রাজ্যের অর্থনীতিও চাঙ্গা হবে।

বৃহস্পতিবার পুরশুড়ায় এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘তৃণমূল সরকার আলু চাষিদের উপর অত্যাচার করত। আলু বাইরে যেত না, নষ্ট হত। আমরা সেই দিন শেষ করেছি।’ তিনি আরও স্মরণ করান, “আলু উৎপাদন অতিরিক্ত হলে, ঝাড়খণ্ড, বিহার, অসম, ইউপিতে পাঠাতেন তখন বারবার প্রত্যেক বছর সীমানা আটকে দিত। আমরা অর্ডার দিয়ে দিয়েছি। কোনও আলু চাষির গাড়িকে কোনও বর্ডারে কেউ আটকাবে না।”

প্রাক্তন সরকারের আলুর কালোবাজারি, উচিত মূল্য না দেওয়ার মতো অভিযোগও তুলেছেন মুখ্যমন্ত্রী। তাই বর্তমান সরকার কালোবাজারি বা মজুতদারি নিয়ে কোনো অভিযোগ পেলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।