দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ: দীপকে নজরবন্দি, ৩২০০০ পুলিশে দুর্গের চেহারা রাজধানীর

দিল্লিতে ককরোচ জনতা পার্টির তেরঙ্গা কর্মসূচির আগে কড়া নিরাপত্তা। ৩২০০০ পুলিশ মোতায়েন, অভিজিৎ দীপকে নজরবন্দি। হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও উত্তপ্ত রাজধানী।

Share:

ব্যুরো নিউজ, ১৬ অক্টোবর ২০২৬: দিল্লিতে ককরোচ জনতা পার্টির ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। দলের দুই নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে জেলবন্দি করার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

শুক্রবারের এই প্রতিবাদকে কেন্দ্র করে দিল্লি যেন দুর্গের চেহারা নিয়েছে। এতদিন পর্যন্ত ২৬ হাজার পুলিশ বাহিনী মোতায়েন থাকলেও, ককরোচ জনতা পার্টির কর্মসূচির জন্য আরও ৬ হাজার বাড়তি বাহিনী আনা হয়েছে, যা মোট ৩২ হাজারে দাঁড়িয়েছে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, তাঁর গতিবিধির উপর গোয়েন্দারা কড়া নজর রাখছেন এবং তাঁকেও জেলে পাঠানো হতে পারে। দীপকের হুঙ্কার, তাঁরা শান্তিপূর্ণভাবে তেরঙ্গা ওড়াবেন, প্রয়োজনে জেলে যেতেও প্রস্তুত।

এই পরিস্থিতিতে রাজধানীর রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। দীপকের দাবি, তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদকে দমন করার চেষ্টা চলছে। এর আগে অনিল কুমার গুপ্তা নামে এক ব্যক্তি দিল্লি হাইকোর্টে আবেদন করে ককরোচদের প্রতিবাদ কর্মসূচি বাতিলের দাবি জানিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, এমন প্রতিবাদে গোটা দিল্লি অবরুদ্ধ হয়ে পড়বে এবং উৎসবের মরসুমে দোকানিদের ব্যবসা লাটে উঠবে। তবে দিল্লি হাইকোর্ট জানিয়েছে, প্রতিবাদের অধিকার সকলেরই আছে, তাই কর্মসূচি বাতিল হবে না। আদালত দিল্লি পুলিশকে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে।

ককরোচ জনতা পার্টির এই কর্মসূচি ঘিরে রাজধানীতে এক চাপা উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন বদ্ধপরিকর, তবে সাধারণ মানুষের মধ্যে কর্মসূচির প্রভাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।