আন্তর্জাতিক যোগা দিবস পালন দুর্গাপুরে

Share:

ইভিএম নিউজ ব্যুরো, ২২ জুনঃ (Latest News) আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে দুর্গাপুরের সেপকো টাউনশিপের “যোগমায়া” যোগাসেন্টারে এক সান্ধ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় যার কর্ণধার হলেন মমতা সেন তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে এই সংস্থাকে নিজের হাতে পরিচালনা করছেন এবং তার হাত ধরে বহু মানুষ বহু রোগ থেকে উপকার লাভ করেছেন বলে জানান। তিনি আমাদের জানান আমাদের দৈনন্দিন কর্মব্যস্ততার জীবনে প্রতিদিন চল্লিশ মিনিট করে যোগ সাধন করলে শরীর মন সবকিছু ঠিক থাকবে। এখনকার দিনে বেশিরভাগ ছেলে ও মেয়েরা ডিজিটাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকে যার ফলে তাদের অ্যাংজাইটি অনেকটাই বেড়ে যায় তাই সমস্ত কিছু করার পরেও ৪ মিনিট তাদেরকে টাইম শরীর মন সমস্ত কিছু সতেজ থাকবে।(EVM News)