পরকীয়া প্রেমিককে খুন হাসনাবাদের দম্পতির! পুলিশের জালে দম্পতি

স্ত্রীর পরকীয়া প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দিয়ে প্রেমিককে খুন করানোর অভিযোগ! হাসনাবাদে গ্রেপ্তার দম্পতি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: উত্তর ২৪ পরগনার হাসনাবাদে এক মর্মান্তিক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্ত্রীর পরকীয়া সম্পর্ক মেনে নিতে না পেরে, পরিকল্পনা করে প্রেমিককে ডেকে এনে খুন করার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গোপাল ঋষি দাস। তিনি হাসনাবাদের আমলানি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এবং পেশায় ডেকোরেটার্স ব্যবসায়ী ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি হরিপুর দাসপাড়া এলাকার বাসিন্দা কাশিনাথ দাসের স্ত্রী কামনা দাসের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায়শই গোপাল ঋষি কামনার বাড়িতে যেতেন এবং তাঁদের আপত্তিকর অবস্থায় দেখা যেত। বিষয়টি নিয়ে দম্পতির মধ্যে পারিবারিক অশান্তি লেগেই ছিল। কাশিনাথ তাঁর স্ত্রী এবং গোপাল ঋষিকে সতর্ক করার চেষ্টা করলেও তাঁরা কথা শোনেননি বলে জানা গেছে।

অবশেষে, বুধবার রাতে কামনা তার প্রেমিক গোপাল ঋষিকে বাড়িতে ডেকে পাঠান। অন্যান্য দিনের মতোই গোপাল সেখানে পৌঁছালে, পূর্বপরিকল্পনা অনুযায়ী স্বামী কাশিনাথ ও স্ত্রী কামনা মিলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে।