ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এক নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে তার দূর সম্পর্কের দাদুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কদম্বগাছি ফাঁড়ি এলাকার বাসিন্দা ওই নাবালিকা অভিযুক্তের স্ত্রীর কাছে পড়তে যেত। বুধবার বিকেলে সে পড়তে গেলে অভিযুক্ত দাদু তাকে বাড়িতে একা পেয়ে যৌন হেনস্থা করে বলে অভিযোগ উঠেছে। পড়ার সময় বাড়ির উপরের তলায় বই রাখতে গেলে অভিযুক্ত তাকে চেপে ধরে এবং প্যান্ট খুলে যৌনাঙ্গে হাত দেয়। শুধু তাই নয়, কাউকে না জানানোর জন্য তাকে হুমকিও দেয় ওই ব্যক্তি। বাড়িতে ফিরে কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন।
এরপর নাবালিকার পরিবার দত্তপুকুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে।
স্থানীয় বাসিন্দারা এবং নাবালিকার পরিবারের সদস্যরা অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ধরনের নিন্দনীয় ঘটনা সমাজে এক গভীর প্রভাব ফেলছে।








