গোসাবার তৃণমূল নেতা ঝোড়ো ঢালির ভয়ঙ্কর অপকর্ম ফাঁস: শিশুদের পণবন্দি করে মায়েদের ধর্ষণ!

গোসাবার তৃণমূল নেতা ঝোড়ো ঢালির বিরুদ্ধে শিশুদের পণবন্দি করে মায়েদের উপর যৌন নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ। ফাঁস হল তাঁর পাশবিক অপকর্ম।

Share:

ব্যুরো নিউজ, ২৮ জুন ২০২৬ঃ ফের শিরোনামে উঠে এল এক তৃণমূল নেতার পাশবিক অপকর্মের ঘটনা। গোসাবার দাপুটে তৃণমূল নেতা সুবিদ আলি ঢালি ওরফে ঝোড়ো ঢালির বিরুদ্ধে শিশুদের পণবন্দি করে তাদের মায়েদের উপর পাশবিক যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। একসময় সামান্য ছাগল-মুরগি বিক্রি করে সংসার চালানো ঝোড়ো ঢালি এখন ৩০ বিঘার বেশি জমি, প্রাসাদোপম বাংলো ও খামারবাড়ির মালিক। সরকারের পালাবদলের পরেই তাঁর এই ভয়ঙ্কর কুকীর্তি প্রকাশ্যে এসেছে।

সূত্রের খবর অনুযায়ী, পাঠানখালির তৃণমূল অঞ্চল সভাপতি থেকে গোসাবা ব্লক তৃণমূলের সভাপতি হয়েছিলেন ঝোড়ো ঢালি। জমি দখল এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি। এলাকার মহিলারা সংবাদমাধ্যমের সামনে এসে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। তাঁদের দাবি, ঝোড়ো ঢালি বহু শিশুকে পণবন্দি করে রাখত এবং তাদের মায়েদের বাংলোতে ডেকে এনে নাচতে বাধ্য করত। এরপর চলত ধর্ষণ। বাংলোতে যেতে অস্বীকার করলে মেরে ফেলার হুমকি দেওয়া হত।

এক মহিলা অভিযোগ করেন, সুন্দরী মহিলাদের কাজ দেওয়ার নাম করে প্রলোভন দেখিয়ে অত্যাচার করত ঝোড়ো ঢালি। এমনকি, শিশুদের মার্ডার করার হুমকি দিয়ে মাঠে নিয়ে যাওয়া হত এবং পুরুষদেরও মারধর করা হত। প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে তাঁর প্রাসাদসম বাংলোতে যেতে হত, যেখানে শিশুদের সামনেই মায়েদের উপর চলত নির্যাতন। শেখ শাহজাহানের ‘সন্দেশখালি মডেল’-এর গোসাবার তৃণমূল সভাপতি হিসেবে পরিচিত ঝোড়ো ঢালির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এতদিন ক্ষমতার অপব্যবহার করে তিনি এই কুকীর্তি চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু এখন তাঁর মুখোশ খুলে গেছে।